• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

মেহেন্দিগঞ্জ স্পীডবোট ঘাটে নতুন পল্টুন বরাদ্দ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ৯৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

মেহেন্দিগঞ্জ-তালতলী রুটে চলাচল করে প্রায় শতাধিক স্পীডবোট। তালতলী ঘাটে দীর্ঘদিন যাবত পল্টুন থাকলেও ছিলনা মেহেন্দিগঞ্জ ঘাটে। অবশেষে না থাকার সেই দুঃখ ঘুচিয়েছে আজ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মেহেন্দিগঞ্জ স্পীডবোট ঘাটের জন্য একটি বিশাল পল্টুন বরাদ্দ করেছে। ইতোমধ্যে পল্টুনটি পাতারহাট এসে পৌছছে।

নতুন এই পল্টুনটি বরাদ্দ করায় খুশি এই রুটে যাতায়াত করা যাত্রীরা। তারা বলছেন, আগে এই ঘাটে কোন পল্টুন ছিলনা। ফলে অনেক ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে নদীতে ভাটা থাকলে কাদা মাটি পেরিয়ে উঠতে হতো বোটে। আর অসুস্থ কাউকে ওঠানামা করা ছিল ইস্পাত সমান কঠিন। কিন্তু এখন এই পল্টুন থাকায় সেই ভোগান্তি থাকবেনা। মানুষ যেমনি নিরাপদে ওঠানামা করতে পারবে তেমনি ঝড় বৃষ্টিতে আশ্রয় নিতে পারবেন এই পল্টুনে।

স্পীডবোট চালক ইলিয়াস বলেন,আগে পল্টুন ছিলনা। একেক সময় একেক জায়গা দিয়ে যাত্রী ওঠানামা করতে হতো। গুরুতর অসুস্থ মানুষ আসলে বোটে উঠাতে গিয়ে অসুবিধা হতো।কিন্তু এখন আমরা বোট ঘাট দেওয়ার নির্দিষ্ট একটা জায়গা পেলাম। এখন থেকে ভোগান্তি ছাড়াই যাত্রী ওঠানামা করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/