• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

অন্তর্বর্তী সরকার আমেরিকার সঙ্গে গোলামির বাণিজ্য চুক্তি করেছে

স্টাফ রিপোর্টার / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

মে দিবস উপলক্ষ্যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার উদ্যোগে এ শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি দুলাল মল্লিক।

সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, ওএসএল ফার্মা লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান, রেফকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড শ্রমিক-ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ হাওলাদার, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসিম গাজী, খানসন্স টেক্সটাইল লিমিটেড শ্রমিক-ইউনিয়নের সভাপতি মো. মোজাম্মেল হোসেন, সোনারগাঁও টেক্সটাইল মিল লিমিটেড ইউনিয়নের সভাপতি মাসুম গাজী, ইন্দো-বাংলা লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহ-সভাপতি জসিম হোসেন, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, বরিশাল সদর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন হাওলাদার, ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা শাখার সংগঠক রমজান আকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজ থেকে ১৪০ বছর আগে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ নয়, ৮ ঘণ্টা কাজ– এই দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন আগাস্ট, স্পাইজ, এঞ্জেনলস, ফিসার। মালিক ও সরকার ভেবেছিল, নির্যাতন করে, ফাঁসি দিয়ে শ্রমিক নেতাদের হত্যা করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে।

কিন্তু ন্যায্য দাবিতে গড়ে ওঠা এই আন্দোলনকে হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায়নি। বরং এই আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর দেশে দেশে।
পরবর্তীতে ১৮৮৯ সালে ফ্রেডেরিক এঙ্গেলসের নেতৃত্বে ‘দ্বিতীয় আন্তর্জাতিকের প্যারিস কংগ্রেসে’ প্রতি বছর পৃথিবীর দেশে দেশে মে দিবস পালনের সিদ্ধান্ত হয়। ১৮৯০ সালে নিউইয়র্কে প্রথম মে দিবসের সমাবেশের প্রস্তাবে লেখা হয়েছিল ‘৮ ঘণ্টা কাজের দিনের দাবি পূরণের সংগ্রাম আমরা চালিয়ে যাব— কিন্তু কখনো ভুলব না, আমাদের শেষ লক্ষ্য হলো (পুঁজিবাদী) মজুরি ব্যবস্থার উচ্ছেদ সাধন’। তারপর থেকেই ৮ ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি আর পুঁজিবাদ উচ্ছেদের সংগ্রাম একসাথেই চলছে।তারা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর শ্রমিকরা আশা করেছিল সহস্রাধিক শ্রমিকের রক্তে ভেজা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের স্বার্থে কাজ করবে। কিন্তু ৫ আগস্টের পরও সরকারের পক্ষ থেকে শ্রমিক আন্দোলনে নির্যাতন-নিপীড়ন হয়েছিল, যা ছিল অভ্যুত্থানের চেতনার সঙ্গে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য থেকে যে সরকার গঠিত হয়েছে তারাও শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি এবং আধুনিকায়নের নামে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদের পদক্ষেপ নিয়ে তারা ইতোমধ্যে শ্রমিকবিরোধী অবস্থান নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে আমেরিকার সঙ্গে গোলামির বাণিজ্য চুক্তি করেছে, নির্বাচিত বিএনপি সরকার এই চুক্তি বাতিলের কোনো উদ্যোগ গ্রহণ করেনি, উল্টো গতকাল থেকে আমেরিকার কাছ থেকে বোয়িং বিমান কেনা শুরু করেছে। এই গোলামির বাণিজ্য চুক্তি দেশের শিল্প ধ্বংস করবে, শ্রমিকদের বিপদে ফেলবে। নেতারা অবিলম্বে এই দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানান।

বক্তারা বলেন, ৭ কোটি ৩৪ লাখ শ্রমশক্তির মাত্র ১৫ শতাংশ আনুষ্ঠানিক কাজে নিয়োজিত। বরিশালসহ সারা দেশে এই শ্রমিকরা বাঁচার মতো মজুরি পায় না। প্রায় সব কারখানায় শ্রমিকরা ১০-১২ ঘণ্টা ডিউটি করালেও ওভারটাইম দেওয়া হয় না, পরিচয়পত্র-নিয়োগপত্র দেওয়া হয় না। অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য সরকারের কোনো দায়িত্ব নেই, দায়িত্ব নেওয়ার পরিকল্পনা নেই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বাজেটে আজ পর্যন্ত ১ শতাংশও বরাদ্দ হয়নি। মে দিবস আজ থেকে ১৪০ বছর আগে পার হয়ে গেলেও আজও মে দিবসের চেতনা বহুলাংশে অপূরিত।

বক্তারা সব কারখানায় ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএ স্বীকৃত লাইসেন্স দেওয়ার জন্য জোর দাবি জানান।

সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/