• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

মেহেন্দিগঞ্জ পৌর সড়কের বেহাল দশা, কর্দমাক্ত পথচারীরা, জনদূর্ভোগ চরমে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রদান প্রদান সড়কের বেহাল দশা, কর্দমাক্ত সড়কে পথচারীদের চরম দূর্ভোগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌরসভার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের পাঁচানি ঘাট সড়ক, স্বর্ণকার পট্টি সড়ক, মধ্য বাজার ফলপট্টি সড়কের বেহাল দশা। এসব সড়কে ড্রেনেজ অব্যবস্থাপনার ফলে কাঁদা-মাটি একাকার হয়ে সড়কে জমে আছে। দীর্ঘ বহু বছর যাবত পৌরসভার এসব সড়কে কোনো কাজ বা সংস্কার না হওয়ার ফলে ব্যপক খানাখন্দ সৃষ্টি হয়ে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শিক্ষার্থী রুবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যখনই পাতারহাট বন্দরের পাঁচানি ঘাট সড়কে আসি তখনই আমাদের পরিহিত পোশাক কর্দমাক্ত হয়ে যায়, এই সড়কের কথা মনে পড়লেই আর কলেজে আসতে ইচ্ছে হয় না। বর্ষা মৌসুমে এই পচা কাদামাটিতে আমার ইউনিফর্ম নষ্ট হয়ে গেছে। পথচলা সোলাইমান হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, আমার পৌরসভার প্রকার ট্যাক্স দেই কিন্তু পৌরসভার কোনো নাগরিক সুবিধা পাইনা, রাস্তা-ঘাটের বেহাল দশা, পানি নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা নেই, দীর্ঘদিন যাবত সড়কের করুণ অবস্থা, শিক্ষার্থী সহ জনগণের চরম দূর্ভোগ,পৌরসভার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত জনগণ, আমরা এমন পৌরসভা চাই না। এবিষয়ে পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান জানান, ইতিমধ্যেই পৌরসভার কয়েকটি সড়কের টেন্ডার হয়েছে, কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হলে জনদূর্ভোগ কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/