• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

‎শিক্ষকদের পদোন্নতি জটিলতা: সিন্ডিকেট সভার আশ্বাসে ববিতে ক্লাসে ফেরার ইঙ্গিত

ববি প্রতিনিধি / ৮১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শিক্ষকদের পদোন্নতির দাবিতে ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্বিক একাডেমিক কার্যক্রম। ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় চরম সেশনজটের আশঙ্কায় পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভাগীয় কমিশনার অনুষদের ডিনদের সাথে জরুরি বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মধ্যে ৫টি অনুষদের ডিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংশ্লিষ্ট পক্ষগুলো ইতিবাচক সমাধানের ইঙ্গিত দিয়েছেন।
‎
‎এ সম্পর্কে জানতে চাইলে জীব বিজ্ঞন অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক বলেন,তারা (বিভাগীয় কমিশনার ও উপাচার্য) আমাদের বলেছেন আপনারা আইন অনুযায়ী সকল কিছু পাবেন। তারা আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্লাসে ফিরে যাবার অনুরোধ জানিয়েছেন।এখন যেহেতু পূর্ববর্তী পুরো সিদ্ধান্তটা আমরা সকল শিক্ষকরা মিলে নিয়েছিলাম তাই আবার সকল শিক্ষকদের সাথে রবিবারের মধ্যে বসে,আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।
‎
‎
‎ ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল বলেন,চলমান বিষয় নিয়ে আজকে বিভাগীয় কমিশনার ও ভিসি মহোদয় এর সাথে ডিনদের মিটিং ছিলো সেখানে ছয় অনুষদের ছয়জন ডিনের মধ্যে পাঁচজন ডিন উপস্থিত ছিলেন।তারা(বিভাগীয় কমিশনার ও ভিসি)আমাদের দাবির কিছু বিষয়ে আমাদের সাথে একমত পোষন করছেন এবং তারা বলেছেন যত দ্রুত সম্ভব শিক্ষকদের এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে যত দ্রুত সম্ভব কর্মকর্তা- কর্মচারীদের জন্যও বোর্ড বসানো হবে।এ ছাড়াও তারা আমাদের ক্লাস এবং পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানান।
‎
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম বলেন,আমরা আজকে বিভাগীয় কমিশনার এর উপস্থিতিতে ডিনদের সাথে মিটিং করেছি।মিটিং তাদের দাবিগুলো শুনেছে এবং আইন অনুযায়ী শিক্ষকরা যতটুকু পাবে তা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।আমি এ বিষয়ে কাগজপত্র প্রস্তত করে বিভাগীয় কমিশনারের কাছে পাঠাবো,তিনিও বিষয়টি যাচাই বাছাই করবেন এবং আমরা শীগ্রই একটি সিন্ডিকেট মিটিং ডেকে বিষয়টি সমাধান করবো।আমি তাদের ক্লাস ও পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। তারা(ডিনরা) আমাদের জানিয়েছে তারা রবিবারের মধ্যে সিদ্ধান্ত জানাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/