• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার / ৫২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব শুরু হয়েছে পরিবহন খাতে। বিশেষ করে দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য পরিবহনের জন্য ট্রাক ভাড়া বাড়ানো হয়েছে এক লাফে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। এর ফলে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাবে। পণ্য কেনায় সাধারণ মানুষের খরচও বেড়ে যাবে অনেক বেশি। যদিও কত টাকা বাড়বে, সে সিদ্ধান্ত এখনও দেয়নি সরকার। তার আগেই ভাড়া বাড়িয়ে দিয়েছেন ট্রাক মালিকরা।

বরিশালে বেড়েছে চার-পাঁচ হাজার টাকা : বরিশাল থেকে ঢাকায় পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে চার-পাঁচ হাজার টাকা। নগরীর একাধিক ট্রাকচালক ও শ্রমিক জানিয়েছেন, আগে বরিশাল থেকে ঢাকায় ট্রাকের ভাড়া ছিল ১৭-১৮ হাজার টাকা। এখন নেওয়া হচ্ছে ২১-২২ হাজার টাকা পর্যন্ত। এক্ষেত্রে ঢাকার পর কিলোমিটার যত বাড়বে ওই হিসাবে ভাড়াও বাড়ছে।

জাকির হোসেনসহ নগরীর একাধিক ট্রাক মালিক জানিয়েছেন, তেলের দাম বাড়ায় ট্রাকের অন্যান্য খরচও বেড়েছে। সড়ক থেকে শুরু করে ট্রাকে থাকা শ্রমিক এবং ট্রাকের যন্ত্রাংশ মেরামতের খরচ বেড়েছে। যার ফলে ভাড়াও চার-পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

ট্রাক মালিকদের ভাড়া বাড়ানোর সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন বরিশাল ট্রাক মালিক সমিতির সহসভাপতি গোলাম রাব্বানী লাবু। তিনি বলেন, ‘আমাদের সংগঠনের মধ্যে যতগুলো ট্রাক রয়েছে, সেগুলোর ভাড়া বাড়ানো হয়নি। আগের ভাড়ায় পণ্য পরিবহন করা হচ্ছে। তবে সরকারের সঙ্গে ট্রাক মালিক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠকের কথা আছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে কিলোমিটার প্রতি কত টাকা ভাড়া বাড়বে। সরকারের দেওয়া সিদ্ধান্তের পর পণ্য পরিবহনে ভাড়া বাড়ানো হবে। তবে কিছু ট্রাক আমাদের নিয়ন্ত্রণে নেই। এ কারণে তারা সরকারি সিদ্ধান্তের আগে ভাড়া বাড়ালেও কিছু বলতে পারছি না। তবে সরকারি সিদ্ধান্তের আগে ভাড়া বাড়ানো ঠিক হয়নি তাদের। সরকারি সিদ্ধান্তের পরই ভাড়া বাড়ানোর কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/