• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু আদালত চত্বরে সাবেক স্বামীকে মারধর, এনসিপি নেত্রী ফাতিমা মনিষার ৫ দিনের কারাদণ্ড বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বরিশালে থানায় হামলা : দুই শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা বিটিএমএ’র নতুন কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নতুন রূপে বরিশালের স্টেডিয়াম, ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের জৌলুস ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে খিঁচুনি অত:পর মৃত্যু, হাম আতংক

উজিরপুর প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বরিশালের উজিরপুরে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থী প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে খিঁচুনি ও বমি করার পর মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু মৃত্যুর ঘটনায় উপজেলা জুড়ে হাম আতংক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম নিশ্চিত করেছেন।
জানা যায়, মৃত মোহাম্মদ ইয়াছিন আরাফাত (১২) উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে।
সে শিকারপুর বন্দরের নেছারিয়া নূরানী হাফেজি মাদ্রাসা, ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের নাজেরা বিভাগের ছাত্র।
স্বজনদের বরাতে ওসি রাকিবুল ইসলাম বলেন, মাদ্রাসার আবাসিক ছাত্র ইয়াসিন আরাফাতের ভোর রাতের দিকে জ্বর উঠে। পরে খিচুনি দিয়ে বমি করে। তখন তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে তারা গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। শিশুর শরীরে সন্দেহজনক কোন চিহু পাওয়া যায়নি। এমনকি শিশুর পরিবারের কোন অভিযোগ নেই। পরে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। এটি হামজনিত কি না, তা নিশ্চিত হতে হলে ল্যাবরেটরিতে পরীক্ষা জরুরি। একই সাথে তিনি আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে হাম রোগ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত প্রকৃত কারণ নির্ণয় ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/