• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা, নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএম কলেজের বনমালী ছাত্রীনিবাসে মধ্যরাতে বহিরাগত অনুপ্রবেশ, নিরাপত্তাহীনায় ভুগছে শিক্ষার্থীরা। ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত। শিক্ষার্থীর অকালমৃত্যুতেও টনক নড়েনি কলেজ প্রশাসনের! ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর আবাসনসংকটে ৪ সরকারি কলেজ, মেসের খরচে হিমশিম নিম্নবিত্তরা বিএম কলেজের ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা অধ্যক্ষের পা ধরে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা,আন্দোলন স্থগিত সেই অধ্যক্ষের পা ধরে ক্ষমা চাইলেন শিক্ষার্থী

মুলাদীতে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বরিশালের মুলাদি পৌরসভার পাইতি খোলা খেয়াঘাট এলাকায় বৃহস্পতিবার ২৬ মার্চ রাত ১টার দিকে আকস্মিক অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে চারটি দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, শাহিন খান, ছোরাফ শিকদার, রুহুল আমিন, বেল্লাল শিকদার ও আজিজুল। তাদের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হয়েছে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই দোকানগুলো পুড়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে তারা জানান, দোকানে থাকা মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও সহায়তার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/