• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের কাউনিয়া থানা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক অর্ণব, সদস্য সচিব মাসফি, মুখ্য সংগঠক জুয়াই রিয়া ধর্মীয় সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে আগৈলঝাড়ার সাংবাদিকদের মতবিনিময় বরিশালে সাংবাদিক মিরাজের স্মরনে শোকসভা ও দোয়া-মিলাদ সিহাব–সুয়ানের নেতৃত্বে আংশিক কমিটির পর এবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেল এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের সাংবাদিক এম.মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ৭ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের মিডিয়া সেলে সম্পাদক রোহান, সহ-সম্পাদক তাহসিন ও রিদয় জলের বুকে লাল শাপলার স্বর্গরাজ্য

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধর চেতনা বিক্রি করে খেতেন : অ্যাডভোকেট শিরিন

স্টাফ রিপোর্টার / ১৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের বাবার সম্পদ মনে করেছে, তারা মুক্তিযুদ্ধকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করে- চেতনা বিক্রি করে খেতেন এবং ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বিক্রি করেছেন। যারা মুক্তিযুদ্ধে জীবনেও যায়নি, তাদেরকেও মুক্তিযোদ্ধার ভাতা দেয়া হয়েছে। তারা নির্লজ্জভাবে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে।
২৫ মার্চ বুধবার রাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশী সাংস্কৃতিক জোট আয়োজিত দু’দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো ভাতার জন্য লালায়িত নন, তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের জন্য চিৎকার করেন না, যতটা করেছে আওয়ামী লীগের ভূয়া মুক্তিযোদ্ধারা।
এসব বিষয়ে বিষয়ে সজাগ ও সতর্ক থেকে আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ভূমিকায় ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশী সংস্কৃতিকে এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে বাস্তবায়ন করতে হবে।
দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মদ আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বিএনপির বরিশাল জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল জেলা জাসাসের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশী সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আযাদ আলাউদ্দীন।
২৬ মার্চ অনুষ্ঠানের দ্বিতীয় ও সমাপনী দিনের প্রধান অতিথি বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। দুইদিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় জোটভুক্ত বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/