বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে বরিশাল উত্তর জেলা বিএনপির এক নম্বর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার খানকে দেখতে চায় স্থানীয় জনগণ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে মুলাদীর রাজনীতিতে সক্রিয় এবং জনগণের কাছে জনপ্রিয় এই নেতাকে প্রশাসকের দায়িত্ব দিলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মুলাদী উপজেলা বিএনপি বলতে সাধারণ মানুষ এখনো আব্দুস ছাত্তার খানকেই বোঝেন। দীর্ঘদিন ধরে তিনি দলকে সংগঠিত রাখতে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও মাঠে সক্রিয় ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আব্দুস ছাত্তার খান। রাজনৈতিক জীবনে তিনি বহুবার হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। বিশেষ করে বিগত সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং নানা ধরনের রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি মুলাদীর মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি প্রথমে মুলাদী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জনগণের ভোটে মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয়দের দাবি, মুলাদী ও বাবুগঞ্জ এলাকায় আব্দুস ছাত্তার খানের ব্যাপক জনসমর্থন রয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তা বিবেচনায় তাকে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিলে এলাকার উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, “আব্দুস ছাত্তার খান দীর্ঘদিন ধরে মুলাদীর মানুষের জন্য রাজনীতি করছেন। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এই নেতাকে উপজেলা প্রশাসনের দায়িত্ব দেওয়া হলে তা মুলাদীর মানুষের প্রত্যাশা পূরণ করবে।”
https://slotbet.online/