• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

কলাপাড়ায় মহিষের লড়াই প্রশাসনের বাগড়ায় স্থগিত

কলাপাড়া প্রতিনিধি / ৯২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

রবিবার খুব ভোরে লড়াইয়ের জন্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে হাজির করা হয় বিশাল দেহের দুটি বলি মহিষ। মহিষের মালিক মজিবর ফকির ও সোহেল মিরা মহিষ দুটি হাজির করেন। এ লড়াই দেখতে দুরদরান্ত থেকে হাজির হয় হাজার হাজার উৎসুক জনতা। ওই এলাকার যুব সমাজ এ লড়াইয়ের আয়োজন করেন। সব কিছুই ছিলো প্রস্তুত।
 তবে প্রাণিকল্যান আইন এর ৬ ধারা অনুসারে কোনো প্রাণীকে লড়াই করার জন্য উত্যক্ত বা প্ররোচনা করার বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকায় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌছে লড়াই বন্ধ ঘোষনা করেন। তাই লড়াই দেখতে আসা মানুষ হতাশা নিয়েই ফিরে যান।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, কোনো প্রাণীর লড়াই প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে গণ্য হয়। তাই লড়াইটি বন্ধ করে দেয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/