• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু আদালত চত্বরে সাবেক স্বামীকে মারধর, এনসিপি নেত্রী ফাতিমা মনিষার ৫ দিনের কারাদণ্ড বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বরিশালে থানায় হামলা : দুই শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা বিটিএমএ’র নতুন কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নতুন রূপে বরিশালের স্টেডিয়াম, ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের জৌলুস ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

প্রার্থীদের ক্যাম্পিং ও জনগণের ভোটের নিরাপত্তা পেলেই নির্বাচন সুষ্ঠু হবে : ব্যারিস্টার ফুয়াদ

স্টাফ রিপোর্টার / ১৫১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর মনোনীত ঈগল মার্কার প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্বাচনে চ্যালেঞ্জিং স্থান হলো গুন্ডামি-মাস্তানি, সংঘর্ষের পরিকল্পনা, কেন্দ্র দখল করা।

ইতোমধ্যে পরিকল্পিতভাবে জেলে থাকা গুন্ডাদের জামিন করানো হচ্ছে, অন্য জেলা থেকে সর্বহারা আসছে।

ঢাকায় ওসমান হাদিকে গুলি করে হত্যা ও সারাদেশে বিভিন্ন নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে।

প্রতিটি আসনে ৫০ বা ১০০ অপরাধী লোক রয়েছে। এদেরকে গ্রেপ্তার বা আটক করে রাখলে নির্বাচন সুষ্ঠু হবে।

এভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি হলে ভালো নির্বাচন হতে পারে না। তাতে একতরফা নির্বাচন হতে পারে।

তিনি আরো বলেন, নির্বাচনী দল নিয়ে নির্বাচনী পরিবেশ রক্ষা করার জন্য একটি কমিটি করা দরকার।

রাজনৈতিক নেতাকর্মীরা দায়িত্ব নিয়ে নিজেদের নেতাদের সেইভ করবে।

প্রার্থীরা নিরাপদে ক্যাম্পিং করতে পারলে আর জনগণ ভোট নিরাপদে দিতে পারলেই গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/