• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু আদালত চত্বরে সাবেক স্বামীকে মারধর, এনসিপি নেত্রী ফাতিমা মনিষার ৫ দিনের কারাদণ্ড বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বরিশালে থানায় হামলা : দুই শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা বিটিএমএ’র নতুন কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নতুন রূপে বরিশালের স্টেডিয়াম, ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের জৌলুস ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

বরিশাল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাত্তার খানের মনোনয়ন জমা

স্টাফ রিপোর্টার / ২২৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সাত্তার খান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে আবদুস সাত্তার খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সময় তার অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, তৃণমূল পর্যায়ের নেতা আব্দুস সাত্তার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন মোড় নিয়েছে।

সূত্রমতে, দলীয়ভাবে আবদুস সাত্তার খানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নির্বাচনমুখী হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর প্রার্থী বরিশাল মহানগরের আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/