• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের বিক্ষোভ

আবদুল মালেক, ভোলা প্রতিনিধি / ১৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ভোলা পলিটেকনিক কলেজের জনৈক ছাত্রীর সাথে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রক্তিম শর্মার অনৈতিক কর্মকান্ডের বিচারের দাবীতে নিজ বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি খালেদা খানমের সভাপতিত্বে জরুরী মিটিংয়ে বসে এ সহকারী শিক্ষক রক্তিম শর্মা কে সাময়িক বহি:স্কার করেন এবং ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, ভোলা পলিটেনিক কলেজের জনৈক ছাত্রীর সাথে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রক্তিম শর্মার অনৈতিক কর্মকান্ডের অভিযোগে উত্তেজিত শিক্ষার্থীরা আটক করে বুধবার দুপুরে জুতার মালা পুড়িয়ে পুলিশের হাতে সর্ফদ করেন। বৃহস্পতিবার সকালে এ শিক্ষকের কঠিন বিচারের দাবীতে ওই বিদ্যালয়ের ছাত্রীরা রাস্তায় বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়।

এব্যাপারে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস জানান, সহকারী শিক্ষক রক্তিম শর্মার বিরুদ্ধে জনৈক ছাত্রী’র সাথে অনৈতিক কর্মকান্ডে পুলিশের হাতে আটক হওয়ায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খালেদা খানম এর সভাপতিত্বে জরুরি সভায় তাকে সাময়িক বহি:স্কার করার সিদ্ধান্ত নেয়া হয় এবং এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি গঠন করা হয়। তাদের প্রতিবেদন হাতে পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে ম্যানেজিং কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/