• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

ববি ভিসির অপসারণের আন্দোলনে এবার শিক্ষকরাও

স্টাফ রিপোর্টার / ১৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. শুচিতা শরমিনের অপসারণের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সেখানকার শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে সেখানে গিয়ে শিক্ষকরা একাত্মতা প্রকাশের ওই ঘোষণা দেয়। এরপর শিক্ষকরা একটি সংবাদ সম্মেলন করেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস ও সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষকদের একাত্মতা প্রকাশের মধ্যদিয়ে একটানা কর্মসূচির ২৪তম দিনে আন্দোলনে নতুন মোড় নিয়েছে। দাবি আদায় না হওয়ায় গত ৪ দিন ধরে শিক্ষার্থীরা ভিসির অপসারণের দাবিতে কর্মসূচি করছে।
শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ববি শিক্ষক ড. মুহসিন উদ্দিন। এসময় বক্তৃতা দেন, ড. হাফিজ আশরাফুল হক এবং উন্মেষ রায়। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সুজয় শুভ, ভূমিকা সরকারসহ অন্যরা।
শিক্ষকরা বলেন, ভিসি শুচিতা শরমিনের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় এখন ধ্বংসের মুখে। মাসের ২৮ দিনই তিনি ক্যাম্পাসে থাকেন না। কোন উন্নয়ন কর্মকাণ্ড হয়নি তার সময়ে। বিনা চিকিৎসায় মারা যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা সাহায্যের আবেদনটি পর্যন্ত তিনি খুলে দেখেননি। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার মতো ঘৃন্য কাজ করেছেন তিনি। এই ভিসি থাকলে বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আমরা বর্তমান ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করেছি। তাকে অপসারণ করে শিক্ষার্থী বান্ধব ভিসি নিয়োগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দৃষ্টি আকর্ষণ করছি। শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। আন্দোলন আন্দোলনের মত চলবে। গুচ্ছ পরীক্ষায় যারা আসবে তাদের সেবা দিতে ভলানটিয়ারের কাজ করবে। ভিসির স্বাক্ষর ছাড়া গুচ্ছ নেয়া যায় না এ বিষয়ের কোন ভিত্তি নেই। প্রশাসনিক ভবন যেহেতু বন্ধ তাই পরীক্ষার্থীদের সব ধরণের সহায়তায় আমরা কাজ করবো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/