• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

ধর্মের নামে কোন ভেদাভেদ চাই না : রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার / ১৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫

ধর্মের নামে কোন ভেদাভেদ চাই না বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শুক্রবার (০২ মে) বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়নের সমরাজি মন্দিরে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি। এসময় রহমাতুল্লাহ বলেন,  দেশে যে যার ধর্ম পালন করবে৷ কোন বৈষম্য কিংবা ভেদাভেদ নেই।

মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণেই কাজ করে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে। তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর তারেক রহমানের নির্দেশে সংখ্যালঘু পরিবারদের বাড়িঘর ও সম্পদ পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছিল বিএনপির কর্মীরা।

বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপত্তায় দিনযাপন করে। অথচ বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। যা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্তও রয়েছে। এছাড়া ঐসব ঘটনায় আওয়ামী সন্ত্রাসীরা জড়িত বলেও প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে।

তিনি আরও বলেন, দেশের কক্সবাজার ও ব্রাম্মনবাড়িয়াসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমাগত হামলা ও দাঙ্গার পিছনেও আওয়ামী লীগের দোসররা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে।

নাসের বলেন, কোন বিশেষ ধর্মের লোকেরা তারা কোন বিশেষ দলের হতে পারে না। তারা  ভোটের অধিকার পেলে তাদের পছন্দ মত ভোট প্রদান করবেন। আগামী দিনে সকল ধর্মের লোকেরা নির্ভয়ে যে দলকে ইচ্ছা সে দলকেই ভোট দিতে পারবে।  এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মৃধা,  মন্দির কমিটির মনরঞ্জন শীল ও, ডাঃ ধীরেন সহ বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/