• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজ রেড ক্রিসেন্টের নবীনবরণ অনুষ্ঠিত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সেক্রেটারি অর্ণব আমায় রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা অভিযোগ তুলেছে – বিএম কলেজের সেই আলোচিত নেত্রী জুই বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে তিনজন গুরুতর আহত বিএনপির দুই পক্ষের বিরোধে বরিশালের চরকাউয়া থেকে ৫ রুটে বাস চলাচল বন্ধ বরিশালে তীব্র লোডশেডিং,জনজীবন বিপর্যস্ত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হলো বরিশালের নতুন সিভিল সার্জন ডাঃ মনিরুজ্জামানের পদায়ন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশাল মহানগর জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত : ওয়ার্ল্ড স্কার্ফ ডে: বরিশালে রোভারদের পরিচ্ছন্নতা অভিযান চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ

বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সেক্রেটারি অর্ণব

হোসাইন সিপাহী / ৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ সংসদের ১৯তম সম্মেলন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাজী মারজানকে সভাপতি, অর্ণব রায়কে সাধারণ সম্পাদক এবং তন্নি দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

সোমবার (৩ আগস্ট) “নব নবীণের লাগি, প্রদীপ ধরিয়া আধারের বুকে আমরা রয়েছি জাগি” স্লোগানকে ধারণ করে এ সম্মেলনের আয়োজন করে কলেজ ছাত্র ইউনিয়ন।

কাউন্সিল অধিবেশনের আগে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনিষা ওয়াহিদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষকনেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়।

এ সময়ে বক্তারা বলেন, শিক্ষাকে বাণিজ্যিকীকরণের ফলে এটি একটি নির্দিষ্ট শ্রেণির পণ্যে পরিণত হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে একই ধারার বিজ্ঞানভিত্তিক, গণমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তারা অভিযোগ করে আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষার সাম্প্রদায়িকীকরণ চলছে এবং দেশে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সমাজের অগ্রসর অংশ হিসেবে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে কাজী মারজান, সাধারণ সম্পাদক হিসেবে অর্ণব রায় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তন্নি দাস নির্বাচিত হন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন,

সহসভাপতি সাজ্জাদুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক সাবরিনা মমতাজ, কোষাধ্যক্ষ সাদমান ইশরাক, দপ্তর সম্পাদক হাসিবুল হাসান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেবুবুল বাশার নিভান, সাংস্কৃতিক সম্পাদক অর্পিতা দেবনাথ এবং সদস্য তরিকুল ইসলাম শোভন ও সুজয় সরকার। কমিটির দুটি সদস্যপদ কো-অপ্টের মাধ্যমে পূরণ করা হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি সুজয় সরকার নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান। শপথ শেষে নবনির্বাচিত নেতারা বৈষম্যমূলক, অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/