• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাদারীপুর জেলা প্রতিনিধি / ৫৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন আবু নাঈম খান (৫৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক ছিলেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ ১৫ জুন সোমবার ভোরে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বড় ট্রাকের চালক জুয়েল (৩৫), হেলপার সজীব (২৫), দুই শ্রমিক আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

আহত বড় ট্রাকের চালক জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার ইউনুসের ছেলে। হেলপার সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে। এ ছাড়া দুই শ্রমিক আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের খলিলের ছেলে এবং লাভলু ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেল এলাকার ইনসানের ছেলে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি ট্রাক সরানোর পর মহাসড়কে এখন যান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/