• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু আদালত চত্বরে সাবেক স্বামীকে মারধর, এনসিপি নেত্রী ফাতিমা মনিষার ৫ দিনের কারাদণ্ড বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বরিশালে থানায় হামলা : দুই শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা বিটিএমএ’র নতুন কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নতুন রূপে বরিশালের স্টেডিয়াম, ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের জৌলুস ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মুলাদীতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মুলাদী উপজেলা প্রতিনিধি / ৪২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বরিশালের মুলাদীতে ব্যবসায়ী মিলন হাওলাদারকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে বানীমর্দন জয়বাংলা বাজারে এ মানববন্ধন করা হয়। হত্যাচেষ্টার ১৫ দিনেও জ্ঞান না ফেরায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করে প্রতিবাদ জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে বিকেলে মিলন হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়। মিলন হাওলাদার বানীমর্দন গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় মুদি ব্যবসা করেন। ঈদুল আজহায় বাড়িতে গেলে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের জাকির বাদশার ছেলে আবু তাহের ও নাসির সরদারের ছেলে রাজু সরদার তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বলে অভিযোগ করেন মিলনের স্বজনেরা।

পরে স্থানীয়রা মিলনকে উদ্ধার করে ওই রাতেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে বরিশাল ও পরবর্তীতে ঢাকায় একটি হাসপাতারের আইসিইউতে ভর্তি করা হয়। গত ২৯ মে এর পর থেকে মিলনের জ্ঞান ফেরেনি বলে জানান তার স্বজনেরা। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা।

এসময় উপস্থিত ছিলেন, মিলনের মা কল্পনা বেগম, বানীমর্দন গ্রামের আলাউদ্দীন ফালান সরদার, নাসির হাওলাদার, মামুন হাওলাদার, আব্দুর রশিদ খান, মাহফুজা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/