• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরও ৮ জন। শনিবার রাত সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। মৃত হারুন মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে ইজিবাইকটি পাখিমারা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়া উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় কলাপাড়া সেতুর উপর অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌছেল বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো ব-১২-২০৯৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৯ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ৮ জনকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করে। পরে রাত এগারোটার দিকে হারুন গাজীকে রবিশালের নোভা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/