• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

হিজলা উপজেলা প্রতিনিধি / ৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬

বরিশালের হিজলায় হত্যা, ডাকাতি ও চুরি-ছিনতাইসহ ১৬টি মামলার আসামি আব্দুল জলিল ব্যাপারীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ৬ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খুন্নাগোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জলিল হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের মৃত আরব আলী ব্যাপারীর ছেলে।

হিজলা থানা পুলিশ জানায়, আব্দুল জলিল ব্যাপারীর বিরুদ্ধে হিজলা ও মেহেন্দীগঞ্জ থানায় তিনটি হত্যা, সাতটি ডাকাতি, পাঁচটি চুরি-ছিনতাই ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশের একটি বিশেষ দল খুন্নাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

হিজলা থানার ওসি মো. সোলায়মান বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/