• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

শিক্ষার্থীদের হাতে হাতে সবুজ ভবিষ্যৎ

সাঈদ পান্থ / ৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এর উদ্যোগে শিক্ষার্থীদের হাতে হাতে সবুজ ভবিষ্যৎ প্রতিপাদ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সভাপতি প্রফেসর মফিজুর রহমান। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা কবি সালহে এম শেলী, জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সৎজিত রায়, ভাইস প্রিন্সিপাল শারমিন স্বর্ণা, সহকারী শিক্ষক সুমাইয়া বিনতে, ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌরব কর্মকার, সদস্য সাকিব উল হকসহ ক্লাবের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং দুই শতাধিক শিক্ষার্থী।

বক্তারা বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিকল্প নেই। তারা পরিবেশ সুরক্ষায় সমাজের সব শ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের পাশাপাশি সরকারের আরও কার্যকর উদ্যোগ ও সুদৃষ্টি কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, বির্তক প্রতিযোগিতা, প্লাকার্ড প্রর্দশন, আর্ট কম্পিটিশন ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পালান করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে।

বক্তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/