• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

পুনর্বাসন দাবিতে হকারদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার / ৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উচ্ছেদ অভিযানে বেলস পার্ক এলাকা থেকে সরিয়ে দেওয়া হকাররা পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার ২ জুন সন্ধ্যার পর নগরীর বেলস পার্ক এলাকায় এ কর্মসূচি পালিত হলে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ হওয়া হকাররা সন্ধ্যার পর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়, এতে পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীদের দাবি, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই সিটি করপোরেশন তাদের দোকানপাট উচ্ছেদ করেছে। ফলে তাদের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে গেছে। অনেক পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

অবরোধের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এ ব্যপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো: আল মামুন-উল ইসলাম জানান, বিক্ষোভের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/