• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের নতুল্লাবাদ হোসাইনিয়া শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১২২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ–এর বরিশাল মহানগরের আওতাধীন নতুল্লাবাদ হোসাইনিয়া শাখার বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর নতুল্লাবাদ বগুড়া মসজিদ কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাখার সহ-সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শাখার স্কুল ও কলেজ সম্পাদক কাজী মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহানগর শাখার অন্যতম শূরা সদস্য এম. তাওফিকুল ইসলাম জিসান।
বক্তারা তাদের বক্তব্যে ছাত্রসমাজকে আদর্শবান, নৈতিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষে প্রধান অতিথি ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মাদ তরিকুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইমরান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মাদ রবিউল ইসলাম দায়িত্ব পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/