বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে গলদা চিংড়ির রেনু পাচারের সময় আটজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধার করা প্রায় তিন লাখ চিংড়ির রেনু নদীতে অবমুক্ত করা হয়। বুধবার ২০ মে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।
অভিযানে আটক ব্যক্তিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন মো. মনির, রাশেদ, নুরুদ্দিন, কামাল, মোস্তফা, মো. রাসেল, হান্নান ও সাইফুল।
বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, নদীর মোহনা ও উপকূলীয় এলাকা থেকে অসাধু চক্র অবৈধভাবে গলদা চিংড়ির রেনু আহরণ করে। পরে সেগুলো খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় পাচার করা হয়।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালায়। এ সময় চিংড়ির রেনুভর্তি ড্রামসহ একটি ট্রলার এবং আট পাচারকারীকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
জরিমানার অর্থ পরিশোধ এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না থাকার মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা চিংড়ির রেনু পরে নদীতে অবমুক্ত করা হয়।
https://slotbet.online/