• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

বরিশালে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬

নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও বিশ্ব মেট্রোলজি দিবস উদ্‌যাপন করা হয়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বরিশাল বিভাগীয় কার্যালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, পণ্যের সঠিক ওজন ও খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে মেট্রোলজির গুরুত্ব অপরিসীম। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সময়ও মেট্রোলজির মাধ্যমেই পণ্যের মান ও পরিমাপ যাচাই করা হয়। কোনো পণ্য পরীক্ষায় ভেজাল প্রমাণিত হলে তা বাজারজাতকরণ বন্ধের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম চালাতে হবে।

তিনি বলেন, বাজারে এমন অনেক পণ্য রয়েছে যেগুলো যথাযথ পরীক্ষা ছাড়াই নকল বিএসটিআই সিল ব্যবহার করে বিক্রি করা হচ্ছে। ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বাজার তদারকি আরও জোরদার করতে হবে। এসময় ভোক্তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে বিএসটিআইকে আরও দায়িত্বশীল ও সচেতনতার সঙ্গে কাজ করত হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সভাপতিত্বে পুলিশ সুপার এ. জেড, এম মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বরিশালের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহানগর ও জেলার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/