ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাকের ভারে পুরোনো একটি সেতু ধসে গেছে। এতে কাঁঠালিয়া-কৈখালী আঞ্চলিক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সকালে উপজেলার জোড়াপোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান। ঘটনার পর ট্রাকটি জব্দ এবং মালিকের বিরুদ্ধে মামলার করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
নব্বইয়ের দশকে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় থাকলেও ভারী যান চলাচল বন্ধে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে ধসে গেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথরবোঝাই একটি ট্রাকটি সেতুর ওপর ওঠার পরপর বিকট শব্দে এটি ভেঙে যায়। মুহূর্তেই ট্রাকসহ সেতুর বড় অংশ নিচের খালে তলিয়ে যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, নব্বইয়ের দশকে নির্মিত এ সেতুটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় থাকলেও ভারী যান চলাচল বন্ধে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার সতর্ক করা হলেও কর্তৃপক্ষ উদাসীন ছিল বলে দাবি তাদের।
ঘটনার পর ট্রাকটি জব্দের পাশাপাশি মালিকের বিরুদ্ধে মামলার করা হয় বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সেইসঙ্গে দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে অস্থায়ী বেইলি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ ও দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর কথা বলেছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান।
https://slotbet.online/