• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

বরিশালে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬

পরিচ্ছন্ন মোদের বরিশাল, সুস্থ থাকবে চিরকাল’ প্রতিপাদ্যে বরিশালে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। শনিবার সকাল ১১ টায় বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরামের আয়োজনে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এ অভিযানের উদ্বোধন করেন।
পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ দূর করে জনস্বাস্থ্য ঝুঁকি কমানো এবং একটি টেকসই পরিচ্ছন্ন নগর গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলা সম্ভব। বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগ দিতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে না পারলে সুরক্ষিত জনস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনসহ যুব উদ্যোক্তা ফোরামের প্রতিনিধি ও কর্মী এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শহিদ মিনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/