• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

বরিশালে ৫ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বরিশাল নগরীতে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার ও প্রয়োজনীয় সনদপত্র না থাকার অভিযোগে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন দপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

অভিযানে নগরীর হাসপাতাল রোডের লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, নিউ ল্যাব মেডিকেল সার্ভিসেসকে ৬ হাজার টাকা, যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা, হেলথ হ্যাভেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং ল্যাব পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর গোপনে নজরদারি চালিয়ে আসছিলেন।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/