• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে হবে স্পোর্টস কমপ্লেক্স : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ঝালকাঠি জেলা প্রতিনিধি / ৯৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ঝালকাঠি জেলা শহরে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। পঞ্চনদীর মোহনায় ইকোপার্ক এলাকায় ৮৮ একর জমির ওপর এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সোমবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সার্কিট হাউজের কনফারেন্স হলে জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ঝালকাঠি একটি পরিচ্ছন্ন নগরী। ইতোমধ্যে এখানে দুটি খাল পরিষ্কার করা হয়েছে। আরও একটির কাজ চলমান রয়েছে। পরিচ্ছন্ন কাজে নতুন ২২ জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলায় কুটির শিল্পের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন ১২৩ একর জমিতে পেয়ারা বাগানের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে এবং ট্যুরিজম এলাকা হিসেবে রুপান্তরিত করতে হবে।

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সরকারের বেশ নজরে রয়েছে উল্লেখ করে বিশেষ সহকারী বলেন, সদর হাসপাতালের নির্মাণ কাজ চলমান রয়েছে। হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলে সেবা প্রদান সহজ হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের সীমাবদ্ধতা রয়েছে। এগুলো সাধারণ মানুষকে অবহিত করা প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলে ঝালকাঠি শহরের লাশ কাঁটার স্থান পরিবর্তন করে জেনারেল হাসপাতালে নেওয়া হবে।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলার বিভিন্ন উন্নয়ন ভাবনা বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।

সরকারি চাকরিজীবীদের উদ্দেশে তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে জনগণের জন্য। তাদের কাজ করতে কোন বাঁধা আসলে দ্রুত সম্ভব সমাধান করা হবে। জনগণের আস্থা অর্জনে সরকার বদ্ধপরিকর।

দেশের সংস্কৃতি বিলুপ্ত প্রায় উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতির লালন করতে হবে। অনেক খেলাধুলা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। হারানো ঐতিহ্য স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ হলে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।

সবশেষে তিনি ১১৩ কিলোমিটার বিশিষ্ট গাবখান নদীর নাব্যতা রক্ষার সাথে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রকল্প নেওয়ার আহ্বান জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের উন্নয়ন ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরেন।

জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক মোঃ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/