• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

ইসমাঈল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি / ১৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইসমাইল হোসেন নেগাবান ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভির চাচা শফিকুল ইসলাম মনিরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশাল। রবিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাত ৯ টায় উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকাল এর বরিশাল ব্যুরো প্রধান হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীরের সন্চালনায় অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতুল্লাহ।

দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভি, মরহুম ইসমাঈল হোসেন নেগাবান মন্টুর পুত্র রোহান, বরিশাল প্রেসক্লাবের সদস্য কেএম এনায়েত হোসেন সহ অনান্য নেতৃবৃন্দ। সভায় মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সদস্য সুমাইয়া জিসান, মাসুদ রানা, প্রিন্স তালুকদার, আরিফুর রহমান, আম্মার হোসেন আম্মান, রিয়াজ পাটোয়ারী, ইলিয়াস আহমেদ, ওবায়দুল ইসলাম উজ্জ্বল, কেএম হাসান আশ্রাফি রেশাদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/