• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩

স্টাফ রিপোর্টার / ১৬০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নারী সঙ্গীর সাথে সময় কাটাতে গিয়ে সুজন দালাল (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। 

নিহত সুজন বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের মৃত মোক্তার দালালের ছেলে। তিনি পেশায় বালুর বাল্কহেড শ্রমিক এবং দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সুজন তার বন্ধু মারুফ আকনকে নিয়ে নগরীর বিউটি রোড এলাকার আবাসিক হোটেল নছিবে যান। সেখানে লিমা নামে এক নারীর সাথে সময় কাটাতে হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন তিনি। কক্ষে প্রবেশের কিছুক্ষণ পরই সুজন তার বন্ধু মারুফকে ফোন করে জানান যে, তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করছেন। দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় হোটেল ম্যানেজার জসীম, মারুফ আকন ও লিমা নামে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলে নারী সঙ্গীর সাথে দীর্ঘ সময় কাটাতে তিনি কোনো শক্তিশালী যৌন উত্তেজক ওষুধ সেবন করেছিলেন। এর প্রতিক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
 
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/