• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

সবার জন্য স্বাস্থ্য পরিসেবা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : স্বাস্থ্য মন্ত্রী

স্টাফ রিপোর্টার / ১২৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

বরিশালে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের টিকা দেয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরী হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ ১১ মে সোমবার সকালে বরিশালের সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার হলো সবার জন্য স্বাস্থ্য পরিসেবা নিশ্চিত করা। তিনি প্রধান মন্ত্রীর সাথে কথা বলেছেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যেই বরিশাল বিভাগের শিশু হাসপাতাল পূর্ণাঙ্গ রুপে চালু করবেন।

তিনি আরও বলেন, চার বছর পর পর হামের টিকা দেওয়ার কথা ছিলো, ২০২০ সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান পরিস্থিতি ধারণ করে। বর্তমান সরকারের হাতে হামের কোনো ভ্যাক্সিন ছিলোনা। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে।

আজ হঠাৎ করে বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রী। সকাল ১০টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনকালে প্রথমেই টিকিট কাউন্টারের যান। সেখানে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে তিনি চিকিৎসকদের হাজিরাখাতা পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/