বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মরহুম মোশাররফ হোসেনের নাতি আরাফাত ইসলাম তানভীর (১২) নিখোঁজ হয়েছে। আজ রবিবার ১০ মে সকাল ৭ টায় ঢাকা হাজারীবাগ বটতলা মাদ্রাসা থেকে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে সে আর মাদ্রাসা কিংবা বাসায় ফিরে আসেনি। তার পড়নে ছিলো সাদা রঙের পাঞ্জাবী।
তানভীর ইসলাম (১২) এর পিতা তুহিন হাওলাদার, মাতা: সারমীন আক্তার বিথী। তানভীর কোরআনের ১২ পারার হাফেজ। তার গ্রামের বাড়ী পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উত্তর মমিনপুরে।
অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগ:
কে. এম. এনায়েত হোসেন (সাংবাদিক)
মোবাইল: 01714081584 /০১৭১৪০৮১৫৮৪
https://slotbet.online/