• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

পটুয়াখালীতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে : নুর

পটুয়াখালী জেলা প্রতিনিধি / ৯১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

পটুয়াখালীর স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫০০ শয্যার একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

পরিদর্শনকালে হাসপাতাল দুটির সার্বিক অবস্থা, রোগীদের ভোগান্তি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সীমিত অবকাঠামো ও জনবল নিয়ে জেলার প্রধান এই হাসপাতাল পরিচালিত হচ্ছে। ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন সেখানে ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকছেন। অতিরিক্ত রোগীর চাপে করিডর পর্যন্ত রোগীতে পূর্ণ থাকছে এবং অনেক রোগীকে মেঝেতে অবস্থান করতে হচ্ছে।

নুরুল হক নুর বলেন, হাসপাতালের কয়েকটি ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জেলার মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত অবকাঠামো সম্প্রসারণ প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই হাসপাতালের সঙ্গে একটি ৫০০ শয্যার পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা আগে থেকেই ছিল। তবে নানা কারণে সেটি বাস্তবায়ন করা হয়নি। ভবিষ্যতে হাসপাতাল এলাকার বাইরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন একটি ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/