• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ের তান্ডব

কলাপাড়া প্রতিনিধি / ৬২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে অন্তত ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত অর্ধ শতাধিক বসত বাড়ির। উপড়ে পড়েছে শত শত গাছপালা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, দুপুরে প্রচন্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। বর্তমানে তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। এছাড়াও লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বেশ কিছু ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। হতদরিদ্র এসব পরিবার ব্যাপক বেকাদায় রয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, কাউসার হামিদ বলেন, ক্ষতিগ্রস্থ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে সরজমিন গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছে। তাদের সহযোগিতার বিষয়ে উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/