• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

কলাপাড়ায় ক্রাম-বোর্ড খেলাকে কেন্দ্র সংঘর্ষে আহত ৫

প্রতিনিধি / ৪২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় ক্রামবোট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এরমধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে । আহতরা হলেন বজলুর রহমান হাওলাদার (৪৮), শামীম (২৭), আলম (৩৮), লিমন (২৪)। এরা সবাই ওই গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহসানুল হক বলেন, হাসপাতালে আসা রোগীরা কমবেশি আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই হাসপাতালে ভর্তি রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/