• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

হিজলায় ১৭ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ, মেঘনায় অবমুক্ত

হিজলা প্রতিনিধি / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বরিশালের হিজলায় প্রায় ১৭ লাখ টাকার গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি বড় ট্রলারসহ ৫ লাখ ৬০ হাজার চিংড়ির রেণু জব্দ করা হয়। পরে জব্দ করা রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। হিজলার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হিজলা উপজেলা মৎস্য দপ্তর জানায়, গভীর রাতে মেঘনা নদী দিয়ে গলদা চিংড়ির রেণু পাচার করছিলেন অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন ও হিজলা নৌ পুলিশ নদীতে অভিযান চালায়। পরে রাত ৩টার দিকে বড় একটি ট্রলার থেকে ১৪টি ড্রামে প্রায় ৫ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। এসব গলদা চিংড়ির রেণু মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা। রাতেই গলদা চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা করেন মৎস্য কর্মকর্তা।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রলারের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে চিংড়ির রেণু মেঘনায় অবমুক্ত করা হয় এবং ট্রলারসহ রেণু পরিবহনের সব ধরনের মালামাল জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/