• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

ইতালির বারি শহরে স্বাধীনতা দিবস উদযাপন

ইতালি প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ইতালির বারি শহরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চত্বরে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ শে মার্চ) ইতালির বারি শহরে বিএনপির স্থানীয় শাখার আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাস রোম-এর তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইতালির পুলিয়া অঞ্চলের সরকারি ভবন প্লাজো ডি গভর্নে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারি পুলিয়া বিভাগের মেয়র ভিতো লিয়েচিচ্ছো এবং সিটি কর্পোরেশনের মেয়র আন্না মারিয়া ফিরিত্তি। তারা ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির বারি শাখার সাবেক সভাপতি খলিলুর রহমান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কনসুলেট প্রতিনিধি ড. এমানুয়েল ভ্যানেলজানোসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পতাকা উত্তোলনের পর শহরে স্থাপিত জিয়াউর রহমান চত্বর-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারি শাখা বিএনপির নেত্রী বন্যা রহমান, বারলেতা শাখার আহ্বায়ক আল আমিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিএনপির নেতারা তারেক রহমান-এর নেতৃত্বে ভবিষ্যতেও দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/