• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু আদালত চত্বরে সাবেক স্বামীকে মারধর, এনসিপি নেত্রী ফাতিমা মনিষার ৫ দিনের কারাদণ্ড বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বরিশালে থানায় হামলা : দুই শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা বিটিএমএ’র নতুন কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নতুন রূপে বরিশালের স্টেডিয়াম, ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের জৌলুস ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মুলাদীতে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার / ৮১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বরিশালের মুলাদি পৌরসভার পাইতি খোলা খেয়াঘাট এলাকায় বৃহস্পতিবার ২৬ মার্চ রাত ১টার দিকে আকস্মিক অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে চারটি দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, শাহিন খান, ছোরাফ শিকদার, রুহুল আমিন, বেল্লাল শিকদার ও আজিজুল। তাদের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হয়েছে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই দোকানগুলো পুড়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে তারা জানান, দোকানে থাকা মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও সহায়তার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/