• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

হিজলা প্রতিনিধি / ৮০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্য থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) সকালে স্থানীয়রা ট্যাংকির মধ্যে লাশ দেখতে পেয়ে হিজলা থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করেন।

হিজলা থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, মুহুর্তের মধ্যে লাশ উদ্ধারের খবর সর্বত্র ছড়িয়ে পরলে এলাকাবাসী ওই এলাকায় জড়ো হন। পরবর্তীতে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত যুবক মনির হোসেন রাড়ী (২২) ধুলখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান রাড়ীর ছেলে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে ট্যাংকির ভিতরে লাশ ফেলে রেখেছে। ওসি আরও বলেন, পুরো ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/