বরিশালের কৃতি সন্তান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর খোন্দকার কাওছার হোসেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।
খোন্দকার কাওছার হোসেন বরিশালের গৌরনদী পৌর এলাকার টিএনটির কর্মকর্তা মরহুম খোন্দকার আব্দুল খালেক এর সন্তান। তিনি ১৯৮০ সালে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় কাজ করার মধ্যদিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপরে তিনি দৈনিক সংগ্রাম, দৈনিক বাংলার বানী, দৈনিক কৃষাণ, দৈনিক জনপদ, দৈনিক নব অভিযান, দৈনিক পত্রিকা, দৈনিক আজকের কাগজ, দৈনিক ইনকিলাব, দৈনিক ভোরের কাগজ, দৈনিক বাংলাদেশের খবর সহ মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবাংলা থেকে প্রকাশিত রণাঙ্গনের পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকায় বিভিন্ন সময়ে নিজস্ব সংবাদদাতা, স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, সহ সম্পাদক, চিফ রিপোর্টার, সিটি এডিটর, বার্তা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
বিশেষ করে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে বিএনপি বিট, জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, বাংলাদেশ সচিবালয়, টেলি কমিউনিকেশনসহ গুরুত্বপূর্ণ বিটে কাজ করেছেন।
বর্তমানে তিনি তার কাজের অভিজ্ঞতা ও সুনামের পুরুস্কার স্বরুপ বাংলাদেশ সরকারের বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি বোর্ডের সদস্য মনোনিত হয়েছেন। এছাড়াও তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।
https://slotbet.online/