• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলাম ও মানবতার খেদমতই রাজনীতির লক্ষ্য : ফয়জুল করীম নির্বাচিত হয়েই লঞ্চঘাটের টিকেট ফ্রি করলেন রাজিব আহসান এই প্রথম হাতপাখার জয় বরিশালের ৬ আসনেই জয়ী ধানের শীষ সিসিটিভি’র আওতায় থাকছে ভোটকেন্দ্র : কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম নিরাপত্তার চাদরে বরিশাল, তবুও শঙ্কা কাটছে না প্রার্থীদের ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের: রেজাউল করীম ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইলেন ভুট্টোকে সমর্থন দিল জাতীয় পার্টি বরিশালের ছয়টি আসনে ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা আবুল খায়ের বিজয়ী হলে সকলের মুখে হাসি ফুঁটবে: চরমোনাই পীর

নির্বাচিত হয়েই লঞ্চঘাটের টিকেট ফ্রি করলেন রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরের দিনই মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া কালিগঞ্জ লঞ্চঘাটের যাত্রীদের প্রবেশ বাবদ ১০ টাকা টিকেট মুল্য ফ্রি করলেন বরিশাল ০৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।

আজ ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ৩ ঘটিকা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেন রাজিব আহসান। ফলে এখন থেকে উলানিয়া কালিগঞ্জ লঞ্চঘাট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের টিকেট বাবদ পুর্বে যেই ১০ টাকা মুল্য পরিশোধ করতে হতো বাধ্যতামূলকভাবে তা আর লাগবেনা।

রাজিব আহসানের জনবান্ধব এরুপ কর্মকান্ডের প্রশংসা করে সাধারণ যাত্রীরা বলছে আগে ১০ টাকা বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হতো। অনেক সময় যাত্রীদের সাথে ইজাদারদের সাথে এই টিকেট সংগ্রহ নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হতো। কিন্তু রাজিব আহসান টিকেট মওকুফের ঘোষণা দেওয়ায় যাত্রীরা উপকৃত হওয়ার পাশাপাশি হয়রানি থেকে মুক্তি পাবে।

আজ ১৩ ফেব্রুয়ারি শুক্রবার নির্বাচিত হয়ে সবধরনের আনন্দ উৎসব পরিহার করে মেহেন্দিগঞ্জ থানা জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সংসদ সদস্য হিসেবে নিজের প্রথম দিন শুরু করলেন রাজিব আহসান।

গতকাল বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী বরিশাল ০৪ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন রাজিব আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/