• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন

কলাপাড়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

কলাপাড়া প্রতিনিধি / ১৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় সেভেন ডিলাক্স নামের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের  ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। সে মৎস্য ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিলীপ নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ছলিমপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/