• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, বরগুনায় জামায়াত নেতা গ্রেফতার

সোহাগ হাফিজ, বরগুনা প্রতিনিধি / ২১২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং জামায়াত ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

এ বিষয়ে বরগুনার পাথরঘাটা সার্কেলের (বামনা-পাথরঘাটা) অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। মামলায় যারা অভিযুক্ত, তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে। এছাড়া মামলাগুলোতে অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/