• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বঙ্গোপসাগরে ধরা পড়লো দেড় মণ ওজনের পাখি মাছ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীরে এক জেলের জালে ধরা পড়লো প্রায় দেড় মণ (৬০ কেজি) ওজনের একটি পাখি মাছ। যা স্থানীয়ভাবে “গোলপাতা” বা “সেইল ফিশ” মাছ নামেও পরিচিত।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আঁখি ফিস আড়ৎতের খোলা বাজারে ১১৬ টাকা কেজি দরে ৬ হাজার ৯’শ৬০ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মোস্তাফিজুুর রহমান বলেন, দুপুরে মাছটি মহিপুর বন্দরের আখি ফিসে খোলা বাজারে ডাকের মাধ্যমে বিক্রি হয়। মাছটি অনেক সুস্বাদু, দামেও কম, এসব মাছের এ অঞ্চলে চাহিদা কম। মাছটি বাড়তি দামে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জেলে ও আড়তদার সুত্রে জানা গেছে, “এফবি মাছরাঙ্গা” নামের ট্রলারে এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। সমুদ্রে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে পাখি মাছটি ধরা পরে। মাছ শিকার শেষে আজ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে খোলা ডাকে বিক্রি করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ স্থানীয়দের কাছে এটি সেইল ফিশ বা গোলপাতা মাছ নামেও পরিচিত। মাছটি মূলত গভীর সমুদ্র থাকে। পরিবেশ ও ঘণ ঘণ আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো তীরে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। দামও নাগালের মধ্যে। উপকূলে এসব মাছের চাহিদা কম থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/