• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

বাউফলে সড়ক দূর্ঘটনায় জিয়া মঞ্চের নেতা নিহত

বাউফল প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সজিবুল ইসলাম সজল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সজল কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজার সংলগ্ন সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, সজল মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ট্রলির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মো. মোশারফ হাওলাদারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন,” ট্রলির চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/