• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাস

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ১৫ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ। মাছটি বন্দরে নিয়ে আসলে দেখার জন্য অনেকেই ভিড় করেন।
 মঙ্গলবার সকালে আলিপুর মৎস্য আড়তে মাছটি নিলামের মাধ্যমে ১৮ হাজার টাকায় বিক্রি হয়। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ে ১ হাজাট ২০০ টাকা। মাছটি কিনে মৃধা ফিসের স্বত্বাধিকারী মৎস্য ব্যবসায়ী সালাউদ্দিন।
এর আগে গত ৩১ আগস্ট (রবিবার) বঙ্গোপসাগরে ইলিশসহ অন্যান্য মাছ ধরার সময় জেলের জালে বড়সড় এই পাঙ্গাস ধরা পড়ে। হঠাৎ এমন মাছ পেয়ে জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, “মাছটি ইলিশের জালে ধরা পড়েছিল। আমি মাছটি ১৮ হাজার টাকায় কিনেছি। সামান্য লাভ পেলেই বিক্রি করে দেব।”
 জেলেদের ভাষ্যমতে, সাগর বা নদীর পাঙ্গাস মাংসে নরম ও স্বাদে অনন্য হওয়ায় দাম দেশি পাঙ্গাসের তুলনায় কয়েকগুণ বেশি। এমন মাছ ধরা পড়লে জেলে পল্লীতে উৎসবের আমেজ তৈরি হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটা জেলেদের জন্য খুশির খবর। সামুদ্রিক মাছ ধরায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা মেনে চলার সুফলই বলা যায়। জেলেরা নিয়ম মেনে মাছ ধরলে ভবিষ্যতেও বড় বড় মাছ ধরা পড়বে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা এখন বেশ ভালো পরিমাণ মাছ ধরতে পারবে বলে আশা করা যাচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/