• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট সহ ৮ জেলে আটক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পটুয়াখালীর আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান চালিয়ে ২টি অবৈধ কাঠের ট্রলিং বোটসহ ৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড নিজামপুর স্টেশন সদস্যরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে।
কোস্টগার্ড জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের সমন্বয়ে পটুয়াখালীর আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আমখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ পিস বেহুন্দী জাল ও ২ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৮ জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়।
 জব্দকৃত ট্রলিং বোট ও জালসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/