• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ১৮৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল কোতয়ালী থানা শাখার উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোহরবাদ চাঁদামারীতে অনুষ্ঠিত এই দোয়া অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কোতয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল হাসান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ আলতাফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ মাহবুবুর রহমান, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ আব্দুল কুদ্দুস, জামায়াতের বরিশাল জেলার এসিষ্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, পেশাজীবী শাখার নায়েবে আমির মাওলানা অলিউর রহমান, ১০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান।

এছাড়াও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতয়ালী থানা সেক্রেটারি সেলিম হাওলাদার, সহ সভাপতি মাহাদী হোসাইন, আবু জাফর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য দোয়া করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/