• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব এওয়ার্ড পেলেন কলাপাড়ার সুন্নাহ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৫০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫

কাব কার্নিভাল বাংলাদেশ স্কাউটস এর কাব কার্নিভাল ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড.মো.ইউনুস এর হাত থেকে শাপলা কাব এওয়ার্ড গ্রহণ করলেন পটুয়াখালীর কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা সুন্নাহ।সোমবার(২৩ জুন) বেলা সাড়ে ১১টায় স্কাউটস কাব কার্নিভাল উদ্বোধন শেষে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

 উম্মে হাবিবা সুন্নাহ ২০২৪ সনের স্কাউট শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম স্থান অধিকার করেছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর ৬ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আহসান হাবিব চুন্নু বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাকের এলাকা ব্যবস্থাপক হিসেবে বরিশালে কর্মরত। তার মা রাবেয়া সুলতানা রিপা স্কুল শিক্ষিকা। সুন্নাহ’র গ্রামের বাড়ি উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে।
উম্মে হাবিবা সুন্নাহ বলেন, এ অর্জন আমার পিতা-মাতা এবং শিক্ষদের। লেখা-পড়া করে আমি একজন ডাক্তার  হয়ে অসহায় মানুষের চিকিৎসা দিতে চাই।এ জন্য সকলের দোয়া কামনা করছি।
মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয় থেকে শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম হওয়ায় শিক্ষক হিসেবে নিজেকে ধন্য মনে করছি। আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার(শিক্ষা), বিএন জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষাসহ কো-কারিকুলার অ্যাকটিভিটিতে সে সমানভাবে পারদর্শী। তাকে আরও দক্ষ করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, কলাপাড়া উপজেলায় ২০২৪ সনের শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নের ২৭ জন এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়নের ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উম্মে হাবিবের সুন্নাহ শাপলা কাব আওয়ার্ডে বরিশাল অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছেন। কলাপাড়া উপজেলা স্কাউটস এর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/